Sylhet Today 24 PRINT

এশিয়া কাপ শেষ তামিমের

স্পোর্টস ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোট নিয়েই দেশে ফিরতে হবে তামিম ইকবালকে। ক্রিকইনফোর দেয়া তথ্য অনুযায়ী এশিয়া কাপ শেষ এই টাইগার ওপেনারের। মাঠের বাইরে থাকতে হবে আগামী ছয় সপ্তাহের জন্য।

দুবাইয়ে আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে চোট পান তামিম। শ্রীলঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের বাউন্সের পুল করতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু বল লাগে তামিমের গ্লাভসে। পরে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এরপর এক্স-রের জন্য তামিমকে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। এক্স-রে রিপোর্টে তামিমের বাঁ কবজিতে চিড় ধরা পড়েছে। কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আজ তামিমের খেলা নিয়ে শঙ্কা ছিলই। শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত খেলতে নেমেছিলেন। কিন্তু আবার চোট পেলেন, যা তাকে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.