Sylhet Today 24 PRINT

মুশফিকের একার লড়াই

ক্রীড়া প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ছবি: ক্রিকইনফো

স্রোতের বিপরীতে দাঁড়িতে অসধারণ এক ইনিংষে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকুর রহিম। আবারও জানান দিলেন কেনো তিনি বাংলাদেশের নির্ভরতার প্রতীক।

শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে অপর প্রান্তের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝেও অবিচল থেকে তিন অংকের কোটায় পৌছান এই ক্ষুদে জিনিয়াস। একমাত্র মো. মিথুন ছাড়া কেউই তেমন সঙ্গ দিতে পারেননি মুশফিককে।

১২৩ বলে সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। শনিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরপর দুই বলে ফিরে যান লিটন দাস ও সাকিব আল হাসান।

এরপর ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। ইনিংসের দ্বিতীয় ওভারে তামিম ইকবাল হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। তারপর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন মোহাম্মদ মিথুন।

মুশফিকুর রহিমের সঙ্গে ১৩১ রানের পার্টনারশিপ গড়ে মোহাম্মদ মিথুন ফিরে যান। তিনি করেন ৬৩ রান। এরপর অন্য ব্যাটসম্যানরাও একর পর এক আউট হতে থাকেন। এক সময় মনে হচ্ছিল সঙ্গীর অভাবে কি মুশফিকের সেঞ্চুরি হবে না? কিন্তু শেষমেশ সব শঙ্কা উড়িয়ে তিনি সেঞ্চুরি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.