Sylhet Today 24 PRINT

৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের লড়াকু ব্যাটিংয়ের পর বল হাতে আক্রমণ শানিয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে শ্রীলঙ্কার ভালো শুরু এনে দিয়েছিলেন উপুল থারাঙ্গা। দ্বিতীয় ওভারে এসে তা পুষিয়ে দেন কাটার মাস্টার। কুশল মেন্ডিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন।

পরের ওভারে মাশরাফির আঘাতে ফেরেন ওপেনার থারাঙ্গা। বিরতি দিয়ে পরের ওভারে আবারো মাশরাফি আঘাত হানলে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ৬ ওভারে ৬ উইকেটে ৩৬ রান। আর এতেই চাপে পরে শ্রীলঙ্কা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.