ক্রীড়া প্রতিবেদক | ১৫ সেপ্টেম্বর, ২০১৮
নতুন বলে মাশরাফি বিন মর্তুজা এখনও বাংলাদেশের সেরা বোলার। তার প্রমাণ আরও একবার দিলেন টাইগার অধিনায়ক। লঙ্কান ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যে নিলেন দুই উইকেট। রিভিউয়ের কল্যাণে অবশ্য শ্রীলঙ্কার উইকেট পতনের শুরুটা করেন মুস্তাফিজুর রহমান।
আর দশম ওভারে মেহেদি হাসান মিরাজ লঙ্কানদের চতুর্থ উইকেট তুলে নেন। ১৬ ওভারের ১ম বলে রান আউট হয়ে ৭ রানে ফিরলেন শানাকা। পরের ওভারের রুবেলের করা বলে আউট হন ম্যাথিউস। পরের ওভারে আবার ধাক্কা। মিরাজের বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পেরেরা।
মাশরাফি-মুস্তাফিজ-মেহেদির বোলিং তোপে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিশেহারা শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে 'দ্য ফিজ' খ্যাত মুস্তাফিজের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। 'গোল্ডেন ডাক' মানে প্রথম বলেই আউট হন তিনি।
এরপর মাশরাফির জোড়া আঘাত। 'নড়াইল এক্সপ্রেস' নিজের পরপর দুই ওভারে শিকার করেন ছোট ঝড়ো ইনিংস খেলা উপুল থারাঙ্গা (১৬ বলে ২৭ রান) ও ধনঞ্জয়া ডি সিলভাকে (৩ বলে ০ রান)। তাতে ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।
কুশল পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস দেখেশুনে খেলার চেষ্টা করেন এরপর। কিন্তু তাতেও কাজ হয়নি। মেহেদির বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন পেরেরা (২৪ বলে ১১ রান)। তাতে ভাঙে ২৯ বলে ৬ রানের জুটি। দলীয় ৩৮ রানে।
পরে ১৬ ওভারের ১ম বলে রান আউট হয়ে ৭ রানে ফিরলেন শানাকা। পরের ওভারের রুবেলের করা বলে আউট হন ম্যাথিউস। পরের ওভারে আবার ধাক্কা। মিরাজের বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পেরেরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেটে ৭১ রান। ব্যাট করছেন অধিনায়ক ম্যাথিউস ৯ রানে ও দাসুন শানাকা ৪ রানে।
এর আগে শনিবার দুবাইতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিং করে বাংলাদেশ। মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৯.৩ ওভারে স্কোরবোর্ডে ২৬১ রান জমা করে টাইগাররা। এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলে মুশফিক শেষ ব্যাটার হিসেবে আউট হন ১৪৪ রান করে।
এছাড়া মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৬৩ রান। আর হাতের কবজিতে ব্যথা পেয়ে মাঠের বাইরে যাওয়ার পর আবারও ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমে অনন্য নজির গড়েন তামিম ইকবাল। অপরাজিত থাকেন ৪ বলে ২ রানে। এক বছর পর ফের ওয়ানডে খেলতে নামা লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ২৩ রানে নেন ৪ উইকেট।