স্পোর্টস ডেস্ক | ১৭ সেপ্টেম্বর, ২০১৮
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে ১০-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
গত আসরে গ্রুপসেরা হয়ে প্রথমবার মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। এবারও সেই স্বপ্ন বাংলাদেশের।
সোমবার কমলাপুর স্টেডিয়ামের প্রথমার্ধেই বড় ব্যবধানে এগিয় যায় মেয়েরা। এরপর ১০-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মারিয়া-তহুরারা। গ্রুপ 'এফ'-এ সেরা হওয়ার লড়াইয়ে গ্রুপের অন্য দুই দল সংযুক্ত আরব আমিরাত এবং লেবানন।
গত ডিসেম্বর থেকে একটানা অনুশীলনের মধ্যে আছে মারিয়া মান্ডা-তহুরা খাতুনরা। এর মধ্যে দুটি টুর্নামেন্টও খেলেছে বাংলাদেশ। গত মার্চে হংকংয়ে জকি কাপের শিরোপা জিতেছিল। ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হারলেও ভালো খেলেছে তারা। সেই হারের দুঃখ এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠে মোচন করতে চায় সাজেদা খাতুন-শামসুন্নাহাররা।
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ৮-০ গোলে হেরেছে।