Sylhet Today 24 PRINT

ভারতের এশিয়া কাপের মিশন শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ভারতের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ হংকং। দুবাইয়ে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। শুরুতেই তারা পাচ্ছে দুর্বল হংকংকে। এই ম্যাচকে পাকিস্তানের ম্যাচের ড্রেস রিহার্সাল ধরা হচ্ছে। আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

এবারের এশিয়া কাপে নেই ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। অধিনায়কের দায়িত্বে রোহিত শর্মা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এই ম্যাচ দিয়েই পরিকল্পনা সাজাতে চায় ভারত।

এদিকে, হংকংয়ের জন্য এটি ডু অর ডাই ম্যাচ। প্রথম ম্যাচে তারা পাকিস্তানের কাছে হেরেছে ৮ উইকেটে। একতরফা ম্যাচ খেলে জয় পেয়েছে পাকিস্তান। ব্যাটিং, বোলিং কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি হংকং। তাই ভারতের শক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন চ্যালেঞ্জ হংকংয়ের সামনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.