Sylhet Today 24 PRINT

অনলাইনে যেখানে দেখবেন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপে এরই মধ্যে দুদলেরই সেরা চার নিশ্চিত। তবুও ছাড় দেবে না কেউ কাউকেই। বাংলাদেশ ও আফগানিস্তান দুইদলই বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে।

বুধবার বিকেল সাড়ে পাঁচটায় শুরু হতে যাওয়া এই ম্যাচ টেলিভিশনে প্রচারের পাশাপাশি দর্শকেরা অনলাইনেও দেখতে পাবেন।

অনলাইনে সরাসরি এশিয়া কাপের ম্যাচ দেখা যাবে র‍্যাবিটহোলবিডি (Rabbitholebd) নামের অ্যাপটি ডাউনলোড করে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের খেলাগুলো।

এশিয়া কাপের মূল সম্প্রচার স্বত্ব স্টার ইন্ডিয়ার। তাদের কাছ থেকে টিভি রাইটস নিয়ে বাংলাদেশে এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও চ্যানেল নাইন।

এছাড়া ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ও দূরদর্শনের পর্দায়ও এশিয়া কাপের সব ম্যাচগুলো দেখাতে পাবেন ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট প্রেমীরা।

এছাড়াও নেপাল, মালদ্বীপ, ভুটানের দর্শকদের জন্য খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস।

যুক্তরাজ্যে দায়িত্ব পেয়েছে স্কাই স্পোর্টস ক্রিকেট। এ ছাড়া অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস, কানাডায় এটিএন ক্রিকেট প্লাস, যুক্তরাষ্ট্রে উইলো টিভিতে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।

মালয়েশিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি, মধ্যপ্রাচ্যে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি, সিঙ্গাপুরে স্টার ক্রিকেট এবারের আসরের খেলাগুলো সম্প্রচার করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.