Sylhet Today 24 PRINT

জিদান ও দালিচকে হারিয়ে সেরা কোচ দেশম

স্পোর্টস ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিনেদিন জিদান ও ক্রোয়েশিয়াকে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তোলা জ্লাতকো দালিচকে হারিয়ে দিদিয়ের দেশম ২০১৮ সালের ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কোচ দেশম।

সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ফরাসি এই কোচের নাম ঘোষণা করা হয়।

জাগালো আর জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই শিরোপা জেতেন ৪৯ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা কোচ নির্বাচন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.