ক্রীড়া প্রতিবেদক | ২৬ সেপ্টেম্বর, ২০১৮
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে তিনটি। কিছুটা অপ্রত্যাশিতভাবে এই ম্যাচে খেলছেন না আঙ্গুলে চোট নিয়ে এশিয়া কাপ খেলতে আসা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসান। তার জায়গায় সুযোগ পেয়েছেন এক ম্যাচ খেলা মমিনুল হক।
আর ইনিংস উদ্বোধন করতে নেমে পরপর তিন ম্যাচে রান না পাওয়া নাজমুল হোসেন শান্তও খেলছেন না এই ম্যাচ। লিটনের সঙ্গে আজ ইনিংসের উদ্বোধন করবেন টুর্নামেন্টের মাঝপথে দেশ থেকে উড়ে যাওয়া সৌম্য সরকার। এদিকে পেস বোলিংয়েও শক্তি বৃদ্ধি করেছে বাংলাদেশ। আগের ম্যাচে খেলা স্পিনার নাজমুল ইসলাম অপুকে বসিয়ে স্কোয়াডে নেয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান দল: সরফরাজ আহমেদ, ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, জুনাইদ খান, শাহীন শাহ আফ্রিদি।