স্পোর্টস ডেস্ক | ২৬ সেপ্টেম্বর, ২০১৮
ঢাকায় অনুষ্ঠিত 'সামার ওপেন (র্যাংকিং) ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৮' এ সারা বাংলাদেশের মধ্যে এককে চ্যাম্পিয়ন হয়েছেন সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় গৌরব সিংহ এবং রানারআপ সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় মাঙাল সিংহ এবং দ্বৈতে চ্যাম্পিয়ন সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় সুহেল ও পরশ এবং রানারআপ সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় টগর ও কাউছার।
২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এই গৌরবোজ্জ্বল কৃতিত্বে খেলোয়াড়দের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নুমেরী জামান, সিলেটের পুলিশ সুপার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. মনিরুজ্জামান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন ও নাজনীন হোসেন এবং সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ ব্যাডমিন্টন কমিটির সদস্যবৃন্দ এবং সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ প্রমুখ।