Sylhet Today 24 PRINT

স্বপ্নপুরণের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের বিপক্ষেই আগের বার স্বপ্নভঙ্গের বেদনায় নীল হয়েছিল টাইগাররা। এবারও তাদের সামনেই বাংলাদেশ। ঝড়-ঝঞ্ঝার এশিয়া কাপের এই আসরেও স্বপ্নপূরণের শেষ ধাপে চলে এসেছে মাশরাফিরা। শিরোপা নির্ধারণের মঞ্চটাও অচেনা নয়। দুবাইয়ের এই ভেন্যুতেই উদ্বোধনী ম্যাচ জয়ে রাঙিয়েছিল। এখানেই এশিয়া কাপের প্রথম শিরোপা ছোঁয়ার মিশনে নেমে সফল হতে চায় টাইগাররা।

ইতিহাস, শক্তি-সামর্থ্যে ও পরিসংখ্যানে হয়তো ভারতের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। কিন্তু অদম্য মানসিকতা ও প্রবল আত্মবিশ্বাস বরাবরের মতো এবারও আশা দেখাচ্ছে তাদের। ইতিহাসের পুনরাবৃত্তি নয়, এই ফাইনালে মধুর একটা প্রতিশোধের নেশায় মত্ত থাকবেন মাশরাফিরা।  কন্ডিশনের সঙ্গে পাল্লা দিয়ে এমনিতেই ক্লান্ত মাশরাফিরা। তার ওপর একদিন বিরতি থাকায় ফাইনালের আগের দিন অনুশীলন করার সুযোগ পায়নি বাংলাদেশ। সবমিলিয়ে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের আসল প্রস্তুতি মানসিক জোর। এটা অবলম্বন করেই দুবাইয়ের ২২ গজে মুখোমুখি হবে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.