Sylhet Today 24 PRINT

সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

১ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। বাংলাদেশসহ ৬ দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে।

টুর্নামেন্ট ভেন্যু সিলেটে সবার আগে পৌঁছেছে বাংলাদেশ দল।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জেমি ডে শিষ্যদের নিয়ে সিলেটে পা রেখেছেন। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে ফিলিপাইন ও লাওসের সঙ্গে। ‘এ’ গ্রুপের দল ফিলিস্তিন, তাজিকিস্তান ও গেল বারের চ্যাম্পিয়ন নেপাল।

১ অক্টোবর বাংলাদেশ-লাওসের ম্যাচ দিয়েই সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.