Sylhet Today 24 PRINT

বাবা হলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

ক্রিকেটার তাসকিন আহমেদ বাবা হয়েছেন।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম হয়েছে।

রাতে ডানহাতি পেসার তাসকিন বলেন, রাত ৯টা ২৬ মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। কেমন লাগছে, সেটি ভাষায় বোঝাতে পারব না! ছেলে-মা দুজনই ভালো আছে, আপাতত অবজারভেশনে আছে। আমাদের জন্য দোয়া করবেন।

তাসকিন তার ভেরিফাইড ফেসবুক পেজে বাবা হওয়ার একটি ছবি শেয়ার দিয়েছেন। ছবিতে তাসকিন লিখেছেন, আলহামদুলিল্লাহ!

২০১৭ সালের ৩১ অক্টোবর সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.