স্পোর্টস ডেস্ক | ০৭ অক্টোবর, ২০১৮
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
অ্যানফিল্ডে রোববার ম্যাচে কেউ হারেনি, জেতেওনি; অথচ দুই দলেরই সামনে ছিল এককভাবে শীর্ষে ওঠার হাতছানি।
লিগে এখন পর্যন্ত অপরাজিত দুই দলের মধ্যকার ম্যাচে প্রথমার্ধের খেলা গতিনির্ভর হলেও ছিল লক্ষ্যহীন। ফরোয়ার্ডদের ব্যর্থতায় বিরতির আগে নিশ্চিত কোনো সুযোগই তৈরিও হয়নি।
৬১তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় সিটি। দাভিদ সিলভার পাস পেয়ে ডি-বক্সে ঢুকে রিয়াদ মাহরেজের নেওয়া কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৫তম মিনিটে আলজেরিয়া এই মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।
৮৬তম মিনিটে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা লেরয় সানেকে ডাচ ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক ফাউল করলে পেনাল্টি পায় সিটি। কিন্তু স্পট কিক উড়িয়ে মেরে জয় নিশ্চিত করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মাহরেজ।