Sylhet Today 24 PRINT

টেস্ট দলে ডাক পেলেন মুস্তাফিজ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৫

ওয়ানডে ক্রিকেটের বিধ্বংসী বোলার মুস্তাফিজুর রহমান টানা ভালো খেলার স্বীকৃতি পেলেন টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ার মাধ্যমে। টি-টোয়েন্টি, ওয়ানডে’র পর ক্রিকেটের এ বনেদী ভার্সনে প্রথমবারের মতো ডাক পেলেন তিনি।

রবিবার (১২ জুলাই) রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্যে ঘোষিত দলে ফিরেছেন চোট কাটিয়ে ওয়ানডেতে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ।

মূলত সীমিত ওভারের ম্যাচে ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই মুস্তাফিজকে দলে স্থান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

এদিকে তৃতীয় ওয়ানডের জন্য অপরিবর্তিত স্কোয়াডই রেখেছে বিসিবি। শেষ ওয়ানডে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ১৫ জুলাই।

টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.