Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তান

স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৮

বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠেছে তাজিকিস্তান। ফিলিপাইনের বিপক্ষে ইতিহাসের প্রথম জয়ে ফাইনালে উঠল দলটি।

মঙ্গলবার কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ২-০ গোলের জয় পায় তাজিকিস্তান।

আগামী শুক্রবার ফাইনালে তারা মুখোমুখি হবে বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

এই ম্যাচের জয়ের আগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৩ জয়ে এগিয়ে ছিল ফিলিপাইন, অপর একটি ম্যাচ ড্র হয়।

শুরু থেকে ফিলিপাইনের রক্ষণে চাপ দিতে থাকে তাজিকিস্তান।

৩১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তাজিকিস্তান। তাবরেজির বাড়ানো ক্রস মোহাম্মদ জন রাহিমোভ হেড করার পর দারুণ সাইডভলিতে লক্ষ্যভেদ করেন তুরসুনোভ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাবাদঝানোভ নোজিমের থেকে ফাতখুল্লোয়েভ ফাতখুল্লোর প্লেসিং শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে জয় নিশ্চিত হয়ে যায় তাজিকিস্তানের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.