স্পোর্টস ডেস্ক | ০৯ অক্টোবর, ২০১৮
দুই বছর পর ব্রাজিলের জাতীয় দলে ফিরেছেন লুকাস মউরা। গ্রেমিওর স্ট্রাইকার এভারটন চোটে পড়ায় সুযোগ পেলেন লুকাস মউরা।
আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন টটেনহ্যাম হটস্পারের এই উইঙ্গারকে। দুই বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আট ম্যাচ খেলে তিনটি গোল করেছেন এই উইঙ্গার।
২০১৬ সালের জুনে কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের হয়ে শেষবার খেলেছিলেন লুকাস মউরা।
এভারটন ছাড়াও এই দুই ম্যাচের দলে নেই রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক মার্সেলো।
১২ অক্টোবর সৌদি আরবের মুখোমুখি হবে ব্রাজিল। ১৬ অক্টোবর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।