Sylhet Today 24 PRINT

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৮

আসছে নভেম্বরেই ক্যারিবীয় দ্বীপে বসতে যাচ্ছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলার মেয়েরা জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে।

বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৫ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বিশ্বকাপে নেতৃত্ব দিবেন  সালমা খাতুন। এই ১৫ সদস্যের বাইরেও চার জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

৯ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৪ নভেম্বরে। আসরের প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্টইন্ডিজ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো।

১৫ সদস্যের বাংলাদেশ দল:
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল ও শারমিন আকতার সুপ্তা।

স্ট্যান্ডবাই:
শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।

গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি:
৫ই নভেম্বর - বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
৭ই নভেম্বর - বাংলাদেশ বনাম পাকিস্তান
১০ই নভেম্বর - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৩ই নভেম্বর - বাংলাদেশ বনাম ইংল্যান্ড
১৫ই নভেম্বর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৯ই নভেম্বর - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.