Sylhet Today 24 PRINT

সিলেটে কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৮

সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’র আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সহযোগিতায় ‘‘কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮’’ শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেনস মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডাইরেক্টর কাপ্তান হোসেন, সিলেট কমার্স কলেজের চেয়ারম্যান মুজিবুর রহমান এবং জালালাবাদ এসোসিয়েশন, বাহরাইন এর সভাপতি কয়েছ আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমেদ নান্নু এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় মনোজ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় নাকু বাবু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’র সাবেক সভাপতি হাজী মিলাদ আহমেদ, যুব সংগঠক শাহীন আহমদ, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’র সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি সাব্বির আহমেদ সোহেল, মুর্শেদ আহমদ, আজাদুর রহমান চঞ্চল, শামসুল ইসলাম, মান্না চৌধুরী, জাকারিয়া খান , রাশেদ আহমদ সুমন, আখতার হোসেন, জামাল আহমদ, সমিতির সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সহ-সাধারণ সম্পাদক সালাহউদ্দিন রাজু, রিপন আহমেদ, ফয়সল আহমদ, সামাদ আহমেদ, রিপন আহমেদ, খান জুবেল, জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরাজ আহমেদ, পলাশ আহমদ, কোষাধ্যক্ষ রাজা আহমদ চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ জাহেদ আহমদ, প্রচার সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক মহিউদ্দিন রাসেল, সহ-দপ্তর সম্পাদক আজিজুর রহমান মিটন ও সদস্যবৃন্দ প্রমুখ।

উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১ম ম্যাচে সিরাজ একাদশ বনাম তোফা একাদশ এর মধ্যকার খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারের মাধ্যমে সিরাজ একাদশ ৫-৪ গোলে তোফা একাদশকে হারিয়ে বিজয়ী হয়।

২য় ম্যাচে মোস্তাক একাদশ ৩-০ গোলে সোনালী অতীত ক্লাব, সিলেট হারিয়ে বিজয়ী হয়।

৩য় ম্যাচে ফখরুল একাদশ ২-০ গোলে বিজন একাদশকে হারিয়ে বিজয়ী হয়। ম্যাচ তিনটি পরিচালনা করেন আক্কাছ উদ্দিন আক্কাই, শামীম আহমদ ও মোঃ গিয়াস উদ্দিন গিয়াস।

টুর্নামেন্টের একটিমাত্র সেমিফাইনাল খেলা শনিবার বেলা ৩ টায় সিরাজ একাদশ বনাম ফখরুল একাদশ এর মধ্যকার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লটারির মাধ্যমে মোস্তাক একাদশ সরাসরি ফাইনাল খেলায় উন্নীত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানানো হবে।

সেমিফাইনাল খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.