Sylhet Today 24 PRINT

কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ফখরুল একাদশ

স্পোর্টস ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৮

সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সহযোগিতায় 'কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮' এর সেমিফাইনালে ফখরুল একাদশ ৪-২ গোলে সিরাজ একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে।

শনিবার (১৩ অক্টোবর) বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফখরুল একাদশ বনাম মোস্তাক একাদশ এর মধ্যে। ইতিমধ্যে মোস্তাক একাদশ লটারির মাধ্যমে সরাসরি ফাইনাল খেলায় উন্নীত হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানানো হবে।

সেমিফাইনাল খেলা পরবর্তী ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন। সেমিফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফখরুল একাদশ এর খেলোয়াড় রাসেল।

ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সহসাধারণ সম্পাদক ফয়সল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ এবং কৃতি ফুটবল খেলোয়াড় বক্কর সেলিম প্রমুখ।

সেমিফাইনাল খেলাটি পরিচালনা করেন আক্কাছ উদ্দিন আক্কাই, শামীম আহমদ ও মো. গিয়াস উদ্দিন গিয়াস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.