Sylhet Today 24 PRINT

সিলেটে মাত্র ৫০ টাকার টিকিটে দেখা যাবে টেস্ট ম্যাচ

নিজস্ব প্রতিবেদক |  ১৮ অক্টোবর, ২০১৮

ওয়ানডে আর টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের পর ৩ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচের মাধ্যমে সিলেট স্টেডিয়ামও অভিষিক্ত হচ্ছে টেস্ট ক্রিকেটে।

বৃহস্পতিবার টেস্ট সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাত্র ৫০ টাকায় মাঠে বসে টেস্ট ম্যাচ উপভোগ করতে পারবেন সিলেটের দর্শকরা। টেস্ট ম্যাচে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ওয়ের্স্টান গ্যালারি ও গ্রীন গ্যালারির টিকিটের মূল্য ৫০ টাকা নির্ধারণ করেছে বিসিবি। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের ৫০০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, ইস্টার্ন গেটের টিকিটের মূল্য ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২ নভেম্বর থেকে স্টেডিয়ামের সামনের কাউন্টারে পাওয়া যাবে টিকিট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.