Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবারের ম্যাচগুলো

স্পোর্টস ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসসহ জনপ্রয় দলগুলো।

ওল্ড ট্র্যাফোর্ডে আজ ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার প্রতিপক্ষ হয়ে। চ্যাম্পিয়ন্স লিগে আজ রোনালদোর সাবেক ক্লাব ম্যানইউর মুখোমুখি হবে বর্তমান ক্লাব জুভেন্টাস।

খেলাগুলো সরাসরি দেখাবে সনি সিক্স, সনি ইএসপিএন, সনি টেন ওয়ান ও সনি টেন টু।

ইয়ং বয়েজ-ভ্যালেন্সিয়ার ম্যাচ শুরু হবে ১০টা ৫৫ মিনিটে, দেখাবে সনি টেন ওয়ান।

এইকে এথেন্স-বায়ার্ন মিউনিখের ম্যাচ রাত ১০টা ৫৫ মিনিটে, দেখাবে সনি টেন টু।

রিয়াল মাদ্রিদ-ভিক্টোরিয়া প্লজেনের মধ্যকার ম্যাচ শুরু হবে রাত ১টায়, দেখাবে সনি সিক্স।

শাখতার-ম্যানসিটির ম্যাচ রাত ১টায়, দেখাবে সনি টেন ওয়ান।

ম্যানইউ-জুভেন্টাসের ম্যাচ শুরু হবে রাত ১টায়, দেখাবে সনি টেন টু।

এএস রোমা-সিএসকেএ মস্কোর ম্যাচ শুরু হবে রাত ১টায়, দেখাবে সনি ইএসপিএন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.