Sylhet Today 24 PRINT

টেস্ট দলে নতুন ৪ জন

স্পোর্টস ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার ঘোষিত ১৫ সদস্যের দলে আছেন চার নতুন মুখ আরিফুল হক, খালেদ আহমেদ, নাজমুল ইসলাম অপু এবং মোহাম্মদ মিঠুন।

চোট নিয়ে সাকিব আল হাসান বাইরে থাকায় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন মোস্তাফিজুর রহমানের ফেরা।

চোট কাটিয়ে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। সবশেষ খেলা সফরের দল থেকে বাদ পড়েছেন কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন এবং নুরুল হাসান সোহান।

সাকিবের পাশাপাশি তামিম ইকবালও চোট নিয়ে আছেন দলের বাইরে।

আগামী ৩-৭ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুরে ১১-১৫ নভেম্বর।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ, নাজুমল ইসলাম অপু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.