Sylhet Today 24 PRINT

জিম্বাবুয়ে শিবিরে সাইফউদ্দিন-রনির জোড়া আঘাত

ক্রীড়া প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০১৮

টস হেরে ব্যাট করা জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই আঘাত হেনেছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। দলের দ্বিতীয় ওভারে বল হাতে নেন তিনি। আর উইকেট তুলে নেন নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই। বোল্ড করে ফেরান জহুয়াকে। জিম্বাবুয়ের রান তখন ৬।

আর তা পরে ওভারেই আরেক ওপেনার মাসাকাজ্জাকে নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বোল্ড করে ফেরান আবু হায়দার রনি। তখনও জিম্বাবুয়ের রান ৬।

সর্বশেষ খবর পর্যন্ত ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬ রান তুলেছে জিম্বাবুয়ে। ক্রিজে আছেন টেইলর ও শেন উইলিয়ামস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.