Sylhet Today 24 PRINT

রোনালদোর জোড়া গোলে জিতল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে জুভেন্টাস।

শনিবার সিরি-আতে প্রতিপক্ষের মাঠে এক গোলে পিছিয়ে পড়েও এমপলিকে হারায় তারা ২-১ গোলের ব্যবধানে।

প্রথমার্ধের ২৮তম মিনিটে এগিয়ে যায় এমপলি। ডি-বক্সে ডান দিক থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান ইতালিয়ান ফরোয়ার্ড ফ্রান্সেসকো কাপুতো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অন্য জুভেন্টাসের দেখা মেলে। ৫৪তম মিনিটে রোনালদোর সফল স্পট কিকে সমতায় ফেরে জুভেন্টাস। প্রতিপক্ষের ডি-বক্সে দিবালা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড।

৭০তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন রোনালদো। ব্লেইস মাতুইদির পাস ধরে একটু এগিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে পর্তুগিজ ফরোয়ার্ডের নেওয়া কোনাকুনি শটে বল জাল খুঁজে পায়।

সিরি আয় এনিয়ে রোনালদোর গোল সংখ্যা হলো সাত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.