Sylhet Today 24 PRINT

সানিয়া-শোয়েবের প্রথম সন্তান

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৮

প্রথম সন্তানের মা-বাবা হলেন ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক।

শোয়েব মালিক টুইটারে শেয়ার করেছেন স্ত্রী সানিয়া আর তাদের সদ্য আগত অতিথির কথা। জানান, একটি ফুটফুটে ছেলে হয়েছে স্পোর্টস পাওয়ার দম্পতির।

মঙ্গলবার ভোর সাড়ে সাতটা দিকে পাকিস্তান সাবেক অধিনায়ক শোয়েব মালিক একটি টুইট করেন, ‘এক্সাইটেড টু অ্যানাউন্স। ইটস অ্যা বয়। মাই গার্ল ইজ ডুয়িং গ্রেট। উই আর হাম্বলড।’ সন্তান হওয়ার খবর শেয়ার করে স্ত্রী সানিয়া যে সুস্থ রয়েছেন তা-ও জানান শোয়েব। বলেন, আল্লার আশীর্বাদ বর্ষিত হোক তাদের উপরে।

সানিয়ার মা হওয়ার খবর শোনার পরই অভিনন্দনে ভেসে যান টেনিস তারকা ও তার ক্রিকেটার জীবনসঙ্গী। প্রথমেই শোয়েব ও সানিয়াকে অভিনন্দন জানান বলিউড পরিচালক ফারহা খান। লেখেন, ‘অবশেষে সেই সুদিন এসেছে। অভিনন্দন সানিয়া আর মালিক। ছোট্ট দেবদূত এসেছে তোমাদের কাছে।’

২০১০ সালের এপ্রিল মাসে বিয়ে হয় সানিয়া ও শোয়েবের। চলতি বছরের এপ্রিলে সানিয়ার মা হওয়ার খবর শেয়ার করেছিলেন শোয়েব। সানিয়া বেবি বাম্পের ছবিও দেখা গিয়েছে ফটোশ্যুটে। সানিয়া বলেছিলেন, তাদের সন্তানের পদবিতে মা ও বাবা দু’জনের পদবিই থাকবে। সন্তানকে শোয়েবেও এদিন টুইটারে বেবি মির্জা মালিক বলেই ডেকেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.