Sylhet Today 24 PRINT

সিলেটে জিম্বাবুয়ে দল

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০১৮

বাংলাদেশের সঙ্গে টেস্ট খলতে সিলেট এসে পৌঁচেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌছে হ্যামিলটন মাসাকাজার দল।

বিমানবন্দর থেকে হোটেলে চলে যাওয়া জিম্বাবুয়ে দল বৃহস্পতিবার অনুশীলন করেনি। শুক্রবার তারা অনুশীলন করবে বলে জানা গেছে।

এরআগে অক্টোবরই সিলেট এসে পৌছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার অনুশীলনও করে মাহমুদউল্লার দল।

আগামী শনিবার (৩ নভেম্বর) থেকে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.