Sylhet Today 24 PRINT

ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক |  ০২ নভেম্বর, ২০১৮

ওয়ানডে সিরিজে বাজে ভাবে ৩-০ তে সিরিজ হেরেছে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে ওয়ানডের ব্যর্থতা ভুলে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা জানালেনজিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

শুক্রবার বেলা ১টায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন, ‘বাংলাদেশ দল খুব ভালো ক্রিকেট খেলছে। তাদের দলে কিছু দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। তবে প্রথম টেস্টে আমাদের ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।’

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। নতুন মাঠ কেমন হবে এমন প্রশ্নের জবাবে  মাসাকাদজা বলেন, সিলেটের নতুন মাঠে উইকেট এখনও দেখা হয়নি। উইকেট দেখে খেলার পরিকল্পনা সাজাবেন তারা।

অবশ্য দক্ষিণ এশিয়ার উইকেট কেমন হতে পারে, এ সম্পর্কে জিম্বাবুয়ের আগে থেকেই ধারণা রয়েছে। তাই এই মুহুর্তে উইকেট নিয়ে ভাবছেন না। তাদের ভাবনায় শুধু একটাই, এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানো।

সংবাদ সম্মেলন শেষ করে প্রথম টেস্টের আগে নিজেদের শেষ ঝালাই করে নিতে অনুশীলনে নেমে পড়ে জিম্বাবুয়ে দল। শনিবার সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.