Sylhet Today 24 PRINT

আবারও হাসপাতালে পেলে

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৫

কিংবদন্তী ফুটবলার পেলে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত দুই মাসে তিনি দুই বার হাসপাতালে ভর্তি হলেন।

বেশ কিছুদিন ধরেই স্নায়ু রোগে ভুগছেন তিনি। অস্ত্রোপচারের জন্য ব্রাজিলের সাও পাওলোর আলবার্তো এইনস্টিইন হাসপাতালে ভর্তি হন ফিফা’র শতাব্দী সেরা ফুটবলার এ ‘কালো মানিক’।

আট মাস আগে মূত্রনালীতে সংক্রমণের জন্য অস্ত্রোপচার করান পেলে। এর আগে কিডনিতে পাথর ধরা পড়ায় তার একটি কিডনি ফেলে দিতে হয়।

২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১ হাজার ৩শ’ ৬৩ ম্যাচে ১ হাজার ২শ’ ৮১টি গোল করেছেন পেলে। বিখ্যাত হলুদ জার্সিতে ৯১ ম্যাচে করেছেন ৭৭ গোল।

বিশ্বকাপে ১৪টি ম্যাচ খেলে পেলের গোল সংখ্যা ১২টি। ১৯৭০ বিশ্বকাপে পেয়েছেন গোল্ডেল বলের পুরস্কার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.