Sylhet Today 24 PRINT

জোসেপ বার্তোমেউ বার্সার প্রেসিডেন্ট হলেন

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২০ জুলাই, ২০১৫

বার্সেলোনার সভাপতি পদে পুনর্নিবাচিত হয়েছেন জোসেপ মারিয়া বার্তোমেউ। শনিবারের নির্বাচনে তিনি হারিয়েছেন সাবেক সভাপতি জোয়ান লাপোর্তাকে।

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা তাদের টিভি চ্যানেলে জানায়, বার্তোমেউ ক্লাব সদস্যদের ভোটের ৫৪.৬৩ শতাংশ পেয়েছেন। ৫২ বছর বয়সী বার্তোমেউ আগামী ছয় বছর ক্লাবকে নেতৃত্ব দেবেন।

নেইমারকে কেনা নিয়ে কেলেঙ্কারির জের ধরে সান্দ্রো রোজেল পদত্যাগ করার পর ২০১৪ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন বার্তোমেউ। গত মৌসুমে বার্সেলোনা স্পেনের লা লিগা ও কোপা দেল রের শিরোপা ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.