Sylhet Today 24 PRINT

বোলারদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে বললেন হাথুরুসিংহে

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২০ জুলাই, ২০১৫

জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের বোলারদের প্রতি তাঁর আস্থা ব্যক্ত করে বললেন- বাংলাদেশের বোলারদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সোমবার তিনি এ কথা বলেন।

লেগ স্পিনার জুবায়ের বাংলাদেশ দলের জন্য বড় পাওয়া বলেও মন্তব্য কোচের। সেই সঙ্গে আশা করলেন, জুবায়ের যাবেনও বহুদূর।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, তাঁর হাতের ব্যথাটা এখনো আছে। তাই লিটনও কিপিং করতে পারেন। তবে বিষয়টি চূড়ান্ত হয়নি। যেহেতু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে, ম্যাচে কন্ডিশন একটা ব্যাপার হবে বলে মন্তব্য করেন অধিনায়ক।

অধিনায়ক ও কোচ বলেছেন, টিমের শক্তির ওপর নির্ভর করে দল হবে। বাংলাদেশ দল ওয়ানডেতে ভালো খেলেছে। টেস্টেও দলের পারফরম্যান্স খারাপ না। খেলায় সবকিছুর পজিটিভ প্রভাব পড়বে বলে তাঁরা আশাবাদী। ইমরুল, মুমিনুল ও মাহমুদউল্লাহ আসায় টিম ভালো হবে, ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলবে—তাদের এমনটাই আশা ।

মঙ্গলবার (২১ জুলাই) থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার চলমান সিরিজের প্রথম টেস্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.