Sylhet Today 24 PRINT

টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২১ জুলাই, ২০১৫

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আর কিছু পরেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী দক্ষিণ আফ্রিকা। দ. আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট।

সাদা পোষাকের ক্রিকেটে সেরাটা দিয়ে সফরকারীদের বিপক্ষে ভাল কিছু করার প্রত্যয়ে মাঠে নামবে টাইগাররা। 

উল্লেখ্য, ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা ৪টি সিরিজে মোট ৮টি টেস্ট খেলে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল।   

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহীদ।
 
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিলান্ডার, সিমন হারমার, মরনে মরকেল, ডেল স্টেইন ও টেমবা বাভুমা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.