Sylhet Today 24 PRINT

ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক |  ২১ জুলাই, ২০১৫

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে এ ম্যাচে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দ. আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।

এ ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে সাদা পোষাকে অভিষেক হল টি-টোয়েন্টি আর ওয়ানডের চমক মুস্তাফিজুর রহমানের।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হোম অ্যান্ড অ্যাওয়ের ভিত্তিতে ৪টি সিরিজে মোট ৮টি টেস্ট খেলেছে। প্রোটিয়াদের বিপক্ষে সবগুলো টেস্টেই বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে, এবার সাদা পোষাকে নিজেদের সেরাটা দিয়ে সফরকারীদের বিপক্ষে ভাল সূচনা চায় টাইগাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.