Sylhet Today 24 PRINT

যে কারণে দলে নাই সৌম্য সরকার!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২১ জুলাই, ২০১৫

সৌম্য সরকার কেন দলে নাই- এ নিয়ে আলোচনা-সমালোচনা সর্বত্র। তবে টিম ম্যানেজম্যান্ট বলছে টিম কম্বিনেশনের জন্যেই তাকে দলে রাখা যায়নি।

চট্টগ্রাম টেস্টে সাম্প্রতিক সময়ের আট ব্যাটসম্যান তত্ত্ব থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। দুই পেসার, দুই স্পিনার আর সাকিব আল হাসানের স্পিন এটাক নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে ‘খড়গটা’ স্বাভাবিকভাবেই গিয়ে পড়েছে সৌম্যে সরকারের ওপরই।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ অবশ্য বলেছেন- ‘আসলে দলের সমন্বয়ের কারণেই সৌম্য একাদশের বাইরে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।’

যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মূল কারিগর এ সৌম্যই। দুটো ওয়ানডেতে দুর্দান্ত ব্যাট করা সৌম্য ফর্ম বিচারেই টেস্ট দলে চলে আসেন। তাই আজ প্রথম একাদশে তাঁর নাম না থাকা বিস্মিত করেছে সকলকেই।

এ ম্যাচে অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানের। দলের বাইরে আরও আছেন পেসার রুবেল হোসেন আর ব্যাটসম্যান নাসির হোসেন।

আগের তিনটি টেস্টে আট ব্যাটসম্যান নিয়ে খেলার কৌশল থেকে বেরিয়ে প্রোটিয়াদের বিপক্ষে আজ বাংলাদেশ খেলছে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে। পেস আক্রমণে রয়েছেন মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজ। স্পিনে তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন। আর সাকিব আল হাসান তো আছেনই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.