Sylhet Today 24 PRINT

জুভেন্টাসের জয়ে মানজুকিচের গোল

স্পোর্টস ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৮

মারিপ মানজুকিচের গোলে ইন্টার মিলানকে হারিয়েছে জুভেন্টাস।

জুভেন্টাস স্টেডিয়ামে শুক্রবার রাতে সেরি আয় ১-০ গোলের জয় পায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে শিরোপাধারীরা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬তম মিনিটে বাঁ দিক থেকে জোয়াও কানসেলোর দূরের পোস্টে বাড়ানো ক্রসে জোরালো হেডে জুভেন্টাসকে এগিয়ে দেন মারিও মানজুকিচ। চলতি লিগে ক্রোয়াট ফরোয়ার্ডের এটি সপ্তম গোল।

১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট হলো ৪৩। ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি।

১৫ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.