Sylhet Today 24 PRINT

কয়েন নয়, টস হবে ‘ব্যাট’ দিয়ে

স্পোর্টস ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৮

অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের নতুন মৌসুমে কয়েন নয়, টস করা হবে ব্যাট দিয়ে। পেশাদারী ক্রিকেটে নতুন এই চিন্তাধারার কথা জানিয়েছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। তারা আরো জানিয়েছেন যেখানে “হেডস” আর “টেইলস” নয়, ডাকা হবে “হিলস” আর “ফ্ল্যাটস”।

এ নিয়ে অবশ্য কিছুটা সমালোচনা উঠেছে। বলা হচ্ছে ব্যাট দিয়ে টস করলে তো বেশিরভাগ সময় তার “হিলস” বা উপরিভাগ স্থান পাবে। তবে এরও সমাধান দিচ্ছে কর্তৃপক্ষ। শুধুমাত্র টস করার জন্য তারা বিশেষ একটি ব্যাট তৈরি করছে।

এ নিয়ে বিগ ব্যাশ লিগ প্রধান কিম ম্যাকনি বলেন, ‘বিগ ব্যাশে এমন একটি প্রথা চালু করার ব্যাপারে আমি রোমাঞ্চিত। আমাদের ব্যাট তৈরিকারী প্রতিষ্ঠান কোকাবুরায় আমার এক বন্ধুর সঙ্গে কথা বলে এ ব্যাপারে নিশ্চিত হয়েছি।’

প্রথমবারের মতো ব্যাট দিয়ে টস করার দায়িত্বে থাকবেন ব্রিসবেন হিটসের অধিনায়ক ক্রিস লিন ও অ্যাডিলেড স্ট্রাইকারসের অধিনায়ক ট্রাভিস হেড। ১৯ ডিসেম্বর আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.