Sylhet Today 24 PRINT

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেটে প্রথম ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক |  ১৪ ডিসেম্বর, ২০১৮

সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলে এসেছে দুটি পরিবর্তন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

তিন নম্বরে নেমে দুই ইনিংসেই ব্যর্থ ইমরুল কায়েস জায়গা হারিয়েছেন একাদশে। সিরিজের প্রথম দুই ম্যাচে দলের বিশেষজ্ঞ বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং করা পেসার রুবেল হোসেনও নেই একাদশ। 
 
দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তিনে ফিরে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। রুবেলের জায়গায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

বাংলাদেশ একাদশ:  তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, চন্দরপল হেমরাজ, ড্যারেন ব্র্যাভো, মারলন স্যামুয়েলস, শেমরন হেটমায়ার, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ফ্যাবিয়ান অ্যালান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.