Sylhet Today 24 PRINT

সিলেটের গ্যালারিতে নৌকা নৌকা স্লোগান

ক্রীড়া প্রতিবেদক |  ১৪ ডিসেম্বর, ২০১৮

সিলেটে ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের তৃতীয় শেষ ম্যাচে দর্শক গ্যালারিতে উপচে পরা ভিড়। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ গ্যালারি।

এদিকে দর্শকপূর্ণ গ্যালারিতে সকলের মুখে নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে স্টেডিয়াম চত্বর। এর আগেও চলতি সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে ঢাকার মিরপুর স্টেডিয়ামের দর্শক গ্যালারিতেও শোনা গিয়েছিলো এমন স্লোগান।

ঢাকার পর এবার সিলেটেও নৌকা নৌকা স্লোগান দিচ্ছে গ্যালারিতে থাকা দর্শকরা। তারা মূলত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বোলিংয়ে আসলেই এ স্লোগান দিতে থাকেন।

বাংলাদেশ ওয়ানডে দলের এ অধিনায়ক আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সাংসদ পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। তাই তাঁকে ঘিরেই গ্যালারিতে থাকা দর্শকরা মেতেছেন নৌকার স্লোগানে।

সিলেটের এ ম্যাচে বাংলাদেশ ওয়ানডে দলের এ অধিনায়ক পেয়েছেন দুইটি উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.