Sylhet Today 24 PRINT

লিটনে মুগ্ধ আতহার

স্পোর্টস ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫০ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছেন তরূণ উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। লিটনের ব্যাটিং মুগ্ধ করেছে সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতহার আলি খানকে।

নিজের ফেসবুক পেজে লিটন সম্পর্কে আতহার লিখেছেন, ‘লিটন কুমার দাস বাংলাদেশের জন্য দুর্দান্ত একটা দারূণ প্রাপ্তি হবার পথে। আজ সে দুর্দান্ত প্রভাব খাটিয়ে দৃষ্টিনন্দন ব্যাটিং করেছে। দুই দলের যেকারো চেয়ে সে ভাল টাইমিং করেছে, ৭টি চারের মারে ১০১ বলে ৫০ রান করার পর দুর্ভাগ্যজনকভাবে ইনসাইড এজে আউট হয়ে গেছে।’

উল্লেখ্য, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেকের সময় লিটন দাস টেস্ট ক্যাপ পেয়েছিলেন আতহার আলির কাছ থেকেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.