Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ দলকে শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৫

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার পথে উড়ান ২৪ জানুয়ারি রাতে। তার আগে বিশ্বকাপ দলের অনুশীলন হবে শুধু ২০ ও ২১ জানুয়ারি। এর পরের  দিনটা কাটবে ফটোসেশন আর কোচ-অধিনায়কের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। এরপর এক দিনের বিশ্রাম নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা।

এই যাত্রায় মাশরাফি বিন মুর্তজার দলের সঙ্গী হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাও। বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল রাতে বিশ্বকাপগামী বাংলাদেশ দলকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্দেশ্য, বিশ্বকাপ দলকে নৈশভোজে আপ্যায়িত করে শুভকামনা জানানো।

ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনও বিশ্বকাপ উপলক্ষে শুভকামনা জানাবে বাংলাদেশ দলকে। অস্ট্রেলিয়া দিবস উপলক্ষে ২০ জানুয়ারি সন্ধ্যায় ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছে হাইকমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.