Sylhet Today 24 PRINT

বিপিএল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেটে পুলিশের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৯

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সিলেট পর্ব। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এ আয়োজনকে নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর নাইওরপুলস্থ মহানগর পুলিশের কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মেট্রোপলিট পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমিন প্রমুখ।

এছাড়াও এনএসআই, ডিজিএফআই, বিআরটিএ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, র‌্যাব-৯, সিভিল সার্জন অফিস-এর প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বিপিএলের সিলেট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভায় আলোচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.