Sylhet Today 24 PRINT

রংপুরের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে সিলেট

ক্রীড়া প্রতিবেদক |  ১৬ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকায় প্রথম পর্বে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেট সিক্সার্স। ৩ ম্যাচের ২টিতেই হেরেছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি।

আজ বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। খুব একটা ভালো অবস্থায় নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরাও। ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে মাশরাফি বিন মুর্তজার দলটি।

এদিকে রংপুর নিজের ঘুড়ে দাঁড়ানোর ম্যাচে সিলেটের মাঠে নেমেছে আজ।

রংপুর রাইডার্স একাদশ
ক্রিস গেইল, রিলে রুশো, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, ও শফিউল ইসলাম।

সিলেট সিক্সার্স একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেট কিপার), সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলোক কাপালি, সোহেল তানভীর, নাবিল সামাদ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সন্দীপ লামিচানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.