Sylhet Today 24 PRINT

সিলেটে ফ্রেন্ডলি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |  ১৭ জানুয়ারী, ২০১৯

সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিলেটে দুই দিনব্যাপী ফ্রেন্ডলি ব্যাডমিন্টন টুর্নামেন্ট'১৯ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও ব্রিটিশ বাংলাদেশী প্লেয়ার অরগানাইজেশন এর যৌথ আয়োজনে নগরীর রিকাবী বাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার সিলেটটুডে২৪ডটকম।

ফ্রেন্ডলি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি একে একে টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী, ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম, সম্পাদক মো. লিয়াকত হোসেন, সহ সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ রাসেল, রুবায়েত আহমদ রুয়েব।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য কৃঞ্চ দে, অচ্যুত ভট্টাচার্য্য অজিত, আব্দুল আলীম শাহ, প্রদীপ কুমার সিংহ, মঞ্জুর আল মামুন, শিব্বির আহমদ, মিনহাজ আহমদ।

দুই দিনব্যাপী হতে যাওয়া এ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ১০ টি দল অংশগ্রহণ করে। ফ্রেন্ডলি ব্যাডমিন্টন টুর্নামেন্ট'১৯ এর ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার  (১৭ জানুয়ারি) রাত ৮ টায় নগরীর রিকাবী বাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.