Sylhet Today 24 PRINT

টেস্ট দলেও ফিরলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০১৯

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ফেরার পাশাপাশি টেস্ট দলেও ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডে পেস ও গতিময় উইকেট হলেও দলে রাখা হয়েছে চার স্পিনার। নেওয়া হয়েছে চার পেসারও। ফিটনেস ও পারফরম্যান্স বিবেচনা করে পেসারের সংখ্যা বাড়ানো হবে আরও একজন।

এবার বিপিএলে সাত ম্যাচে ১৪ উইকেট নেন তাসকিন। ফর্ম ও চোটের কারণে অনেক দিন দলের বাইরে থাকা তাসকিনের নৈপুণ্য এবার নজর কাড়ে কোচ ও অধিনায়কের। ওয়ানডে দলের মতো তাই তাকে নেওয়া হয় টেস্ট দলেও। তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছেন গত দক্ষিণ আফ্রিকা সফরে। ৫ টেস্টের ক্যারিয়ারে খুব একটা আলো ছড়াতে পারেননি এই ডানহাতি পেসার। তবে এবার তার উপর ভরসা রাখলেন নির্বাচকরা।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টেস্ট দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও আরিফুল হক। দলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কম্বিনেশনের কারণে বাদ পড়া পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। চোটের কারণে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের  বিপক্ষে চার টেস্ট খেলতে না পারা তামিম ইকবাল অনুমিত ভাবেই ফিরেছেন দলে।

এবার নিউজিল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম অনিক, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.