Sylhet Today 24 PRINT

সন্ধ্যায় শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব

স্পোর্টস ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল আসর সিলেট পর্ব শুরু হচ্ছে আজ সোমবার সন্ধ্যায়। সিলেট পর্বের প্রথম খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা।

শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যু হিসেবে বরাদ্দ দেওয়া সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। এর আগে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এর উদ্বোধনী অনুষ্ঠান।

১৩টি দলের অংশগ্রহণে আসরের প্রথম পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যুর ৫টি খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সিলেট আসরে প্রতি টিকিটের মূল্য ৩০ টাকা ধার্য করা হয়েছে। যা ২ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, আজকের ম্যাচ ছাড়াও সিলেটে প্রথম পর্বের খেলাসমুহের মধ্যে  ১৩ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে, ২২ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকা, ২৮ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে নফেল স্পোর্টিং ক্লাবের এবং ৭ এপ্রিলে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.