Sylhet Today 24 PRINT

‘সিলেট সিক্সার্স’ ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন আগামীকাল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিলেট সিক্সার্স এর পৃষ্ঠপোষকতায় ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন হবে আগামীকাল।

রবিবার সকাল সাড়ে আটটায় ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লীগের উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিক্সার্স এর চেয়ারম্যান সাহেদ মুহিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

উদ্বোধনী খেলায় জিমখানা ক্লাব ইয়ুথ সেন্টার ক্লাবের মুখোমুখি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্থরের জনসাধারনের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি আব্দুর রকিব ও সম্পাদক এ.টি.এম. ইকরাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.