Sylhet Today 24 PRINT

শাস্তি পেলেন মাহমুদউল্লাহ ও বোল্ট

স্পোর্টস ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে আচরণবিধি ভঙ্গের ঘটনায় শাস্তি পেয়েছেন মাহমুদউল্লাহ ও ট্রেন্ট বোল্ট। জরিমানার পাশাপাশি ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাদের দুজনের নামের পাশে।

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার বোল্টকে জরিমানা গুনতে হবে ম্যাচ ফির ১৫ শতাংশ।

শনিবারের ম্যাচে টড অ্যাস্টলের বলে ৭ রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় সীমানার বাইরে কাঠের বেড়ায় ব্যাট দিয়ে আঘাত করেন মাহমুদউল্লাহ। আর বোলিংয়ের সময় মাঠে অন্তত দুইবার অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন বোল্ট।

দুজনই ম্যাচ শেষে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে আচরণবিধির নতুন নিয়ম চালু হওয়ার পর দুজনেরই এটি প্রথম শাস্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.