Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়া আসছে ২৮ সেপ্টেম্বর

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিগপ্তির মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এরপর মিরপুরে টানা চার দিন অনুশীলন শেষে ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। সফরে কোন ওয়ানডে ম্যাচ নেই।

এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে। ২২ তারিখেই উড়াল দেবে সফরকারীরা।

রবিবার (০২, আগষ্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করেছে বিসিবি।

উল্লেখ্য, এ বছরের ক্রিকেট বিশ্বকাপে ব্রিসবেনে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। অজিদের বিপক্ষে সর্বশেষ ২০০৬ সালে ঘরের মাঠে টেস্ট খেলেছিল টাইগাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.