Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কা সফরে ভারতীয় খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবী নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৫

আন্ত:দেশীয় সিরিজগুলোতে ক্রিকেট তারকাদের স্ত্রী-বান্ধবীরা তাদের সফরসঙ্গী হয়ে থাকেন, এ নতুন কিছু নয় ক্রিকেটে। যে কোনো দেশের সফরে গেলে ব্যাগ নিয়ে তৈরি হয়ে যান তারা। ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের পারফর্মেন্স আর নানা আলোচনার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের লঙ্কান সফরে স্ত্রী-বান্ধবী নিষিদ্ধ করেছে।

ভারতের ড্যাশিং ব্যাটসম্যান বিরাট কোহলি ও বলিউড নায়িকা আনুশকা শর্মা বেশ কয়েকটি সিরিজেও সফরসঙ্গী হিসেবে দেখা গেছে। সম্প্রতি তারা ছুটি কাটাতে অস্ট্রেলিয়াতেও গিয়েছিল। শচীনের পাশে বসে একসঙ্গে উপভোগ করেছেন উইম্বলডন। গণমাধ্যমে খেলার চেয়ে স্ত্রী-বান্ধবীদের নিয়ে মাতামাতিতে অনেক সময় বিব্রত হন খেলোয়াড় ও বোর্ড। আর দলের পারফর্মেন্স খারাপ হলে দায় গিয়ে পড়ে ওই বিষয়ে।

আগামী ১২ আগস্ট থেকে শ্রীলঙ্কার গলেতে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তবে ৬ আগস্ট থেকে শ্রীলঙ্কার বোর্ড ইলেভেনের সঙ্গে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামীকাল সোমবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে ভারত ছাড়বে কোহলিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.