Sylhet Today 24 PRINT

আইসিসিতে নিষিদ্ধ জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

শ্রীলংকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জয়সুরিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জানা গেছে, আইসিসির দুটি দুর্নীতিবিরোধী কোড অমান্য করায় জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই দুই বছর ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না তিনি।

প্রসঙ্গত, শ্রীলংকার হয়ে ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্রিকেট খেলেন জয়সুরিয়া। জাতীয় দলের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৮৬টি ম্যাচ খেলে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ২১ হাজার ৩২ রান করেন। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর সংগঠকের ভূমিকা পালন করেন তিনি। শ্রীলঙ্কার জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেব দায়িত্ব পালনকালে জড়িয়ে যান দুর্নীতির সঙ্গে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.